যশোরে ভবনের বারান্দা ধসে দুই প্রকৌশলীসহ নিহত ৩
যশোর শহরের কেন্দ্রস্থলে একটি ভবনের পুরনো বারান্দা ধসে পড়ে মর্মান্তিক দুর্ঘটনায় দুইজন প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ।