মুক্তি পেয়ে যা বললেন সেই জামায়াতকর্মী সাওদা
ভোলায় আটক জামায়াতে ইসলামীর মহিলা কর্মী বিবি সাওদা (৩৭) ওরফে সাওদা সুমি জামিনে মুক্তি পাওয়ার পর বলেছেন, আমার অসুস্থ দুইটা ছোট বাচ্চাকে রেখে দুই রাত জেলখানায় কাটাতে হয়েছে, অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয়েছে, না খেয়ে না ঘুমিয়ে আছি, আমি চাই সামনের দিনগুলোতে আমাদের কথা বলার সুযোগ দেওয়া হোক।