ফেব্রুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৪৭ জন
চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশে পৃথক ৪৪৮ সড়ক দুর্ঘটনায় ৪৪৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ হাজার ১৮১ জন। শুক্রবার (৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।