ঢাকার বাস টার্মিনাল বাইরে নিতে যে ৭ চ্যালেঞ্জ
রাজধানীর যানজট কমাতে সায়েদাবাদ-যাত্রাবাড়ী, গাবতলী, মহাখালী ও ফুলবাড়িয়া-গুলিস্তান বাস টার্মিনাল ঢাকার বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের পরিকল্পনা অনুযায়ী গাবতলীকে হেমায়েতপুরে, সায়েদাবাদকে কাঁচপুরে, গুলিস্তান-ফুলবাড়িয়াকে কেরানীগঞ্জে ও মহাখালীকে আপাতত পূর্বাচলে এবং পরবর্তীতে টঙ্গীর কাছাকাছি সরিয়ে নেওয়া হতে পারে। তবে নগর পরিকল্পনাবিদ ও যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, উদ্যোগটি ইতিবাচক হলেও বাস্তবায়নের আগে অন্তত সাতটি বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বিবিসি তাদের এক প্রতিবেদনে রোববার (২১ জুন) সেগুলো তুলে ধরেছে।