মাইন পেতে রাখা ইরানের ১৬ জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
হরমুজ প্রণালির কাছে মার্কিন বাহিনী ইরানের ১৬টি মাইন পাতা জাহাজ ধ্বংস করে দিয়েছে—এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তারা বুধবার (১১ মার্চ) একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে জাহাজগুলোর ওপর হামলা করতে দেখা যাচ্ছে।