জামিন পেলেও এখনো মুক্তি মেলেনি সেই মহিলা লীগ নেত্রীর, নেপথ্যে যা
রাজধানীর তেজগাঁও থানার বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার হওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমকে কারাগারে পাঠানোর ৪ ঘণ্টা পর জামিন দিয়েছেন আদালত। তবে জামিন পাওয়ার পরও এখনো মুক্তি মেলেনি তার। জামিনসংক্রান্ত যেসব প্রয়োজনীয় কাগজপত্রে বিচারকের স্বাক্ষর প্রয়োজন, তা বাকি থাকায় তার কারামুক্তির প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি।