রিকশা চালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু, সড়ক অবরোধ
লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় বেলাল হোসেন মিশোরী (৫০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে পৌর শহরের মেইন রোডে সাব-রেজিস্ট্রার মসজিদের সামনে এ ঘটনা ঘটে।