হাসপাতালের নারী কর্মীকে যৌন হয়রানি, তদন্তে শ্রম অধিদপ্তর
চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতাল লিমিটেডের বিরুদ্ধে আবারও গুরুতর অভিযোগ উঠেছে। এবার হাসপাতালটির মহাব্যবস্থাপক ফয়সাল উদ্দিনের বিরুদ্ধে ধারাবাহিক যৌন হয়রানি, বডি শেমিং এবং মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন এক নারী কর্মচারী। নাম প্রকাশে অনিচ্ছক ওই নারী ২০২২ সালের ৬ নভেম্বর মেহেদীবাগে অবস্থিত প্রতিষ্ঠানটির ইকো বিভাগে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কাজে যোগদান করেন।