বিকাশ-নগদ-রকেটে লেনদেন স্বাভাবিক
স্বাভাবিক হয়েছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাকার অপব্যবহার ঠেকাতে বিকাশ, নগদ ও রকেটে লেনদেন সেবা চার দিনের জন্য সীমিত করেছিল বাংলাদেশ ব্যাংক। তবে গতকাল রাত ১২টার পর থেকে সেই বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে।