ইমনের সাম্রাজ্যে ফিরতে চাওয়াই কি কাল হলো টিটনের?
ঢাকার আন্ডারওয়ার্ল্ডে একসময়ের ‘মানিক-জোড়’ হিসেবে পরিচিত ছিলেন তারা। একজন শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন, অন্যজন তার আপন শ্যালক ও প্রধান সেনাপতি খন্দকার নাঈম আহমেদ টিটন। কিন্তু সেই আত্মীয়তার বন্ধন আর অপরাধ জগতের আনুগত্য শেষ পর্যন্ত টিকে থাকল না। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে নিউমার্কেট এলাকায় টিটন হত্যাকাণ্ডের পর গোয়েন্দা ও অপরাধ জগতের সূত্রগুলো বলছে, শ্যালক-দুলাভাইয়ের দীর্ঘদিনের বিরোধ আর আধিপত্যের লড়াইয়ের বলি হয়েছেন টিটন।