গহীন পাহাড়ে তিন যুবকের রক্তাক্ত মরদেহ
কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে তিন যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর শীলখালী এলাকার পাহাড় থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মো. সাইফুল ইসলাম।