ছাদখোলা গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায়
ফেনীর শতবর্ষী সেন্ট্রাল হাই স্কুলে ৩৪ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে বিদায় নিলেন ইংরেজি বিষয়ের শিক্ষক জহিরুল হক চৌধুরী বেলাল। প্রিয় শিক্ষকের বিদায় উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে ওঠেছিল আবেগ, শ্রদ্ধা আর ভালোবাসার মিলনমেলা। ছাদখোলা গাড়িতে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনারের মধ্য দিয়ে তাকে দেওয়া হয় রাজকীয় বিদায়।