পশুর হাট থেকে সাত বছরে সর্বনিম্ন আয়, রাজস্ব হারাচ্ছে চসিক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী পশুর হাট ইজারা দিয়ে সাত বছরের মধ্যে এবার সবচেয়ে কম রাজস্ব আয় করতে যাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। তিনটি হাটের জন্য দরপত্র আহ্বান করা হলেও ইজারাদার পাওয়া গেছে মাত্র দুটির। এতে সর্বোচ্চ দর জমা পড়েছে মোট ২ কোটি ১২ লাখ টাকা। বাকি একটি হাটের জন্য কোনো দরপত্রই জমা পড়েনি।