রাবিসাসের নতুন সভাপতি কাদির, সম্পাদক মাহবুব
রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) ১১ সদস্যবিশিষ্ট ২০২৬-২৭ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজ-এর রাবি প্রতিনিধি মীর কাদির এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক কালের কণ্ঠ-এর রাবি প্রতিনিধি মাহবুব হাসান।