মার্কিন হুমকির পর সরাসরি কিউবার পক্ষ নিল চীন-রাশিয়া
কিউবাকে ঘিরে যুক্তরাষ্ট্রের বাড়তে থাকা চাপ ও হুমকির বিরুদ্ধে এবার সরাসরি অবস্থান নিয়েছে চীন। বেইজিং বলেছে, কিউবার বিরুদ্ধে নিষেধাজ্ঞা, বিচারিক চাপ ও সামরিক হুমকি বন্ধ করতে হবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গো জিয়াকুন বলেছেন, যুক্তরাষ্ট্র যেন দমন-পীড়নের হাতিয়ার হিসেবে নিষেধাজ্ঞা ও বিচারব্যবস্থাকে ব্যবহার না করে এবং কিউবাকে শক্তি প্রয়োগের হুমকি দেওয়া থেকেও বিরত থাকে।