রূপপুরে মদ্যপানের পর দুই রুশ নাগরিকের মারামারি, একজন নিহত
পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের বিদেশি আবাসন এলাকায় মদ্যপানের পর দুই রুশ নাগরিকের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন, অপরজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকালে রূপপুর গ্রিন সিটির ৬ নম্বর ভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।