পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে
ভারি বৃষ্টিতে চট্টগ্রামের জান আলীহাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী রেললাইন প্রায় ২ ফুট পানির নিচে তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এমন পরিস্থিতিতে আটকে পড়া যাত্রীদের টিকিটের মূল্য ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।