৩০০ ফিট সড়কে প্রাইভেটকার রেসিং, দুর্ঘটনায় আহত ৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ৩০০ ফিট সড়কে দুর্ঘটনায় অন্তত চার তরুণ আহত হয়েছেন। নীলা মার্কেট ৩ নম্বর ইন্টারসেকশনের আন্ডারপাসের পাশে বুধবার (১১ মার্চ) দিবাগত রাতে প্রাইভেটকার রেসিং করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।