অনিয়মের অভিযোগে হাসপাতালে রোগীর বেশে এমপি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্যখাতে অনিয়ম ও সেবাবঞ্চনার অভিযোগের প্রেক্ষিতে আকস্মিকভাবে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন মুন্সিগঞ্জ–১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে তিনি রোগীর বেশে হাসপাতালে গিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।