একদিন আগেই রোজা শুরু ভোলার ১০ গ্রামে
সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই পবিত্র মাহে রমজানের আনুষ্ঠানিকতা শুরু করেছেন ভোলার ৭ উপজেলায় বসবাসরত বিভিন্ন দরবারের প্রায় ১০ হাজার অনুসারী। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে নিজস্ব মসজিদ ও পাঞ্জে খানাগুলোতে এশার নামাজের পর তারা প্রথম তারাবি নামাজ আদায় করেছেন এবং এদিন ভোররাতে সাহরি খাবেন তারা।