জুনে ৪৭২ সড়ক দুর্ঘটনায় ঝরেছে ৪৩৮ প্রাণ
দেশে গত জুন মাসে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত ও ৫৬১ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ৪৪ জন নারী ও ৫৬ জন শিশু। এ ছাড়া নিহতদের মধ্যে ১৩৪ জন মোটরসাইকেলের আরোহী বা চালক, যা মোট প্রাণহানির ৩০.৫৯ শতাংশ। একই সময়ে ৯টি নৌ-দুর্ঘটনায় সাতজন ও ২১টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছে।