সংরক্ষিত বনাঞ্চলে গাছ কাটার সময় ২৬ রোহিঙ্গা আটক
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলে অভিযান চালিয়ে গাছ কেটে পাচারের সময় ২৬ জন রোহিঙ্গাকে আটক করেছে বনবিভাগ। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার দোছড়ি, থাইংখালী ও উখিয়া সদর বিট এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় বনভূমি থেকে অবৈধভাবে গাছ কাটার সময় তাদের হাতেনাতে আটক করা হয়।