ডিউটির সময় ব্যক্তিগত চেম্বারে রোগী দেখায় চিকিৎসকের লাইসেন্স স্থগিত
ডিউটির সময় সরকারি হাসপাতালের দায়িত্বে থাকার পরও ব্যক্তিগত চেম্বারে রোগী দেখার অভিযোগে শরীয়তপুরের ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের চিকিৎসক ডা. রাজেশ মজুমদারের রেজিস্ট্রেশন (লাইসেন্স) ৬ মাসের জন্য স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।