ভুল লাগেজ নিয়ে বিমানবন্দর ছাড়লেন প্রবাসী, পরে যা হলো
বিদেশ থেকে দীর্ঘ যাত্রা শেষে দেশে ফিরেছেন ওমানপ্রবাসী মো. শাহীন মৃধা। পরিবারের কাছে ফেরার আনন্দের মুহূর্তেই তাকে পড়তে হয় বিপাকে। বিমানবন্দরে নিজের লাগেজ খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় পড়েন তিনি। তবে বিমানবন্দরে দায়িত্বরত আনসার সদস্যদের দ্রুত ও দায়িত্বশীল পদক্ষেপে শেষ পর্যন্ত উদ্ধার হয় হারিয়ে যাওয়া লাগেজ।