রাস্তা বন্ধের অভিযোগে পীর ডালু শাহ লাঞ্ছিত
ঢাকার দোহারে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগে পীর ডালু শাহকে রাস্তায় ফেলে লাঞ্ছিত করেছে স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১ এপ্রিল) সকালে দোহার বাজার থেকে সোনারবাংলা যাওয়ার চলাচলের রাস্তা বন্ধ করে দেয় পীর ডালু শাহ। এসময় সোনারবাংলা এলাকার বেশ কয়েকজন বাসিন্দা ও স্থানীয়রা এর প্রতিবাদ করতে ঘটনাস্থলে জড়ো হয়।