কবরস্থান মেরামতের কাজে এসে নিখোঁজ, লাশ মিলল শ্মশানে
নওগাঁর বদলগাছী উপজেলায় কাজ করতে এসে নিখোঁজ হওয়ার দীর্ঘ ১৮ দিন পর নয়ন কুমার মহন্ত (২৪) নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার মথরাপুর ইউনিয়নের চকবেনী গ্রামের একটি শ্মশান ঘাটের আমগাছের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নয়ন কুমার মহন্ত নওগাঁর ধামইরহাট উপজেলার ইনশিরা গ্রামের মৃত প্রদীপ চন্দ্র মহন্তের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।