পশু আছে, ক্রেতা নেই, লোকসানের আশঙ্কায় খামারিরা
ঈদুল আজহার আর বাকি মাত্র তিনদিন। এই সময় জমে ওঠার কথা পশুর হাট। তবে ব্যতিক্রম চিত্র দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চরচারতলা গরুর বাজারে। হাটে পর্যাপ্ত পশু উঠলেও এখনো পর্যন্ত আশানুরূপ বিক্রি না হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন গরু বিক্রেতা ও বাজার পরিচালনা কমিটি। জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে বসেছে ১১২টি পশুর হাট।