বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, বনে অবমুক্ত
বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবনসংলগ্ন এলাকায় বাঘের তাড়া খেয়ে লোকালয়ে ঢুকে পড়া একটি চিত্রা হরিণ উদ্ধার করে পুনরায় বনে অবমুক্ত করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকালে উপজেলার খুড়িয়াখালী গ্রামের বাসিন্দা জামাল মীরের পুকুরপাড় থেকে হরিণটি উদ্ধার করা হয়।