শতবর্ষী হাটে সপ্তাহে ৪০ লাখ টাকার কবুতর বিক্রি
নদীর তীরে গ্রামের হাট। কবুতর বেচাকেনার জন্য এখানে দূরদূরান্তের মানুষ আসেন। শত বছর ধরে চলছে এই হাটের কার্যক্রম। এটি ভোজেশ্বর হাট। শরীয়তপুরের নড়িয়া উপজেলার কীর্তিনাশা নদীর তীরে এই হাটের অবস্থান। প্রতি সপ্তাহে শুক্র ও সোমবার এখানে হাট বসে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, এ দুই দিনে ৩০ থেকে ৪০ লাখ টাকার কবুতর বিক্রি হয়। এখানে দেশি জাতের কবুতর ছাড়াও গিরিবাজ, সিরাজী, রেসিং, হোমার, টিপলার ও ময়ূরপঙ্খি জাতের কবুতর পাওয়া যায়। এগুলোর কোনো কোনো জোড়ার দাম পাঁচ হাজার টাকা।