৬ শর্তে ইরানের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র
চতুর্থ সপ্তাহে গড়িয়েছে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ। যদিও এরইমধ্যে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান গুটিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস প্রশাসন যুদ্ধের পরবর্তী ধাপ এবং ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনার রূপ কী হতে পারে, তা নিয়ে প্রাথমিক আলোচনা শুরু করেছে বলে জানা গেছে।