আজ শরণখোলা মুক্ত দিবস
১৮ ডিসেম্বর ১৯৭১ সালে বাগেরহাটের শরণখোলা হানাদারমুক্ত হয়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে দেশ স্বাধীন হলেও ৯ নম্বর সেক্টরের সুন্দরবন সাবসেক্টরের শরণখোলা ছিল হানাদার বাহিনীর দখলে। তৎকালীন থানা সদর রায়েন্দা বাজারে মুক্তিবাহিনী এবং রাজাকারদের মধ্যে সম্মুখযুদ্ধ চলে তখনও। ১৪ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত টানা চার দিন সম্মুখযুদ্ধে রাজাকারের বুলেটে শহিদ হন গুরুপদ, টিপু সুলতান, আসাদুজ্জামান, আলাউদ্দিন, আলতাফ হোসেনসহ পাঁচ বীরযোদ্ধা।