বিশ্বকাপ উদ্বোধনীতে শাকিরার গানসহ যা অপেক্ষা করছে
কাউন্টডাউন প্রায় শেষ। ফুটবল বিশ্বের সবচেয়ে বড় উৎসব, ২০২৬ বিশ্বকাপের পর্দা উঠছে আগামীকাল। মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার যৌথ আয়োজনে এবারের আসরটি নানা কারণে ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করতে যাচ্ছে। ৩২ দলের বৃত্ত ভেঙে এবারই প্রথম লড়বে ৪৮ দেশ। আর এই ঐতিহাসিক মহোৎসবকে বরণ করতে আয়োজকেরা প্রস্তুত করেছেন এক নজিরবিহীন ‘ত্রিমুখী উদ্বোধনী অনুষ্ঠান’।