বাংলাদেশের কাছে হেরে মেজাজ হারালেন পাকিস্তান অধিনায়ক
বাংলাদেশের কাছে টানা চার টেস্ট হারের ধাক্কা যেন ভালোভাবেই নাড়িয়ে দিয়েছে পাকিস্তানকে। সিলেট টেস্ট শেষে সংবাদ সম্মেলনে এসে সেই হতাশার ছাপ লুকোতে পারলেন না পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। প্রশ্ন শুরু হওয়ার আগেই সাংবাদিকদের উদ্দেশে বলে দিলেন, ‘আমি শুধু এই সিরিজ নিয়েই এখন কথা বলব। এই সিরিজ নিয়ে প্রশ্ন থাকলে করতে পারেন।’