ব্যাচেলর পয়েন্টে ফিরেছেন শামীম
দীর্ঘদিন পর জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ফিরছেন অভিনেতা শামীম হাসান সরকার। ‘আরেফিন’ চরিত্রে তার এই প্রত্যাবর্তন ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন উচ্ছ্বাস। আসছে ঈদ উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন ৮টি পর্ব, যেখানে আবারও দেখা যাবে পুরোনো গ্যাংয়ের এই প্রিয় সদস্যকে।