প্রাথমিক শিক্ষকদের বদলিতে নতুন প্রক্রিয়া
শিক্ষকদের বদলি প্রক্রিয়াকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত করতে সরকার একটি নতুন বিকেন্দ্রীভূত ব্যবস্থা চালু করেছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রাজধানীর একটি হোটেলে রোববার (১৪ জুন) জিপিই ও ইউনিসেফ আয়োজিত ‘ভ্যালিডেশন ওয়ার্কশপ অন দ্য বাংলাদেশ এডুকেশন সেক্টর অ্যানালাইসিস ( ইএসএ)-২০২৬’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।