ঢাকার ৩ পয়েন্টে আজ শিক্ষার্থীদের অবরোধ
রাজধানীর গুরুত্বপূর্ণ তিটি স্থানে বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টা থেকে অবরোধ কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা। সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের দাবিতে সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধ করবে তারা। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।