ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর আত্মহত্যা
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ভারতের দিল্লিতে আত্মহত্যা করেছেন মোস্তফা আহমেদ সাগর (২৫) নামের বাংলাদেশি এক শিক্ষার্থী। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা- তা নিয়ে প্রশ্ন তুলে সঠিক তদন্তের দাবি জানিয়েছে তার পরিবার।