খেতে মিলল বিশাল আকৃতির শিলাখণ্ড
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আকস্মিক শিলাবৃষ্টিতে বিস্তীর্ণ এলাকার ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরই মধ্যে উপজেলার মালিয়াট ইউনিয়নের পারক্ষিদ্দা গ্রামে একটি বেগুন খেতে পাওয়া গেছে অস্বাভাবিক বড় আকারের একটি শিলাখণ্ড, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে।