কক্সবাজারে অস্ত্র-গুলিসহ ৩ শীর্ষ সন্ত্রাসী আটক
কক্সবাজারের উখিয়ায় গভীর রাতে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ তিন শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে উপজেলার বালুখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।