৫ বছরের মধ্যে ৩১১০ শূন্যপদে নিয়োগ দেবে সরকার
শূন্যপদ পূরণের জন্য ইতোমধ্যে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন। সংসদে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রাম-১৩ আসনের সরকারি দলের সদস্য সরওয়ার জামাল নিজামের টেবিলে উপস্থাপিত তারকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।