আমি শোকজের লিখিত জবাব দেব না: ছাত্রদল নেতা হামিম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে শোকজ নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। এর কিছুক্ষণ পরই এক ভিডিও বার্তায় এর জবাব দেন হামিম। পাশাপাশি জানান, নোটিশের কোনো লিখিত জবাব দেবেন না তিনি।