সাউন্ড বক্সে ৭ মার্চের ভাষণ: সন্ত্রাসবিরোধী মামলায় ইমিসহ কারাগারে ৩
আটককৃত নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় তাদের আটক করা হয়েছিল। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।