শনিবার, ২১ মার্চ ২০২৬
| ৭ চৈত্র ১৪৩২
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) মেডিসিন ভবনের পঞ্চম তলার স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মেডিসিন ওয়ার্ড সংলগ্ন একটি কর্নারে রাখা ফোম, চাদর ও বালিশে আগুন ছড়িয়ে পড়ে।
বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নার্সের পুশ করা ভুল ইনজেকশনে দুই নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। হাসপাতালের চতুর্থ তলায় নাক, কান, গলা বিভাগে রোববার (১৫ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। হাসপাতাল কতৃপক্ষ এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং অভিযুক্ত নার্সদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।