৩ আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন স্থগিত
অনির্দিষ্টকালের জন্য ব্যাংকবহির্ভূত ৩ আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই-সিএসই) বিনিয়োগকারীদের এমন বার্তা দিয়েছে ৩ এনবিএফআই।