র্যাবের ডিএডি মোতালেবের গ্রামের বাড়িতে শোকের মাতম
চট্টগ্রামের সীতাকুণ্ডের গহিন পাহাড়ি এলাকা জঙ্গল ছলিমপুরে এবার সন্ত্রাসীদের গুলিতে নিহত র্যাবের ডিএডি মোতালেব গ্রামের বাড়িতে চলছে মাতম। র্যাবের ডিএডি (উপসহকারী পরিচালক) আব্দুল মোতালেবের বাড়ি কুমিল্লা সদর উপজেলার কালীর বাজার ইউনিয়নের অলিপুর গ্রামে। মৃত আব্দুল খালেক ভূঁইয়ার আট ছেলে ও তিন মেয়ের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন মোতালেব।