পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার
যশোরের শার্শায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে মিজানুর রহমান গহর (৬৫) নামে শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) সকালে তাকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। আটক হওয়া মিজানুর রহমান গহর যশোর জেলার শার্শা উপজেলার একঝালা গ্রামের মৃত লুৎফার রহমানের ছেলে।