ইরাকে নিহত শ্রাবনের মরদেহ গ্রহণে বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধা মোহাম্মদ শ্রাবনের মরদেহ গ্রহণ করতে শুক্রবার (২৯ মে) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ইসলাম ওবায়েদ। ভোর ৫টা ১৫ মিনিটে তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে মরদেহ বহনকারী বিমান ঢাকায় পৌঁছালে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মরদেহ গ্রহণ করেন তিনি।