শ্লীলতাহানির অভিযোগে পুলিশ হেফাজতে বিএনপি নেতা
লক্ষ্মীপুরের রায়পুরে কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে শুক্কুর মিঝি নামে এক বিএনপি নেতাকে হেফাজতে নিয়েছে পুলিশ।সোমবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, শুক্কুরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। শুক্কুর উপজেলার রায়পুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও একই এলাকার বিশ্বাসের বাড়ির নুর ইসলামের ছেলে।