মামলা করেও মিলছে না নিরাপত্তা, পাঁচবিবিতে আতঙ্কে সংখ্যালঘু পরিবার
জয়পুরহাটের পাঁচবিবিতে জোরপূর্বক জমি দখলের উদ্দেশ্যে একটি সংখ্যালঘু পরিবারকে দীর্ঘদিন ধরে হুমকি ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের অব্যাহত হুমকি থেকে রক্ষা পেতে ভুক্তভোগী পরিবার আদালতে মামলা ও থানায় অভিযোগ দায়ের করলেও এখনো কার্যকর কোনো প্রতিকার না পাওয়ায় তারা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।