সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় আগামীকাল
সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (৯ জুলাই) এ বিষয়ে রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। বুধবার (৮ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বে ৪ সদস্যের আপিল বিভাগ রায়ের জন্য এ দিন ধার্য করেন। টানা তিনদিন শুনানি শেষে রায়ের জন্য আদালত এদিন ঠিক করলেন।